Latest News

6/recent/ticker-posts

Ad Code

২০১১ এর বিশ্বকর্মা পূজার স্মৃতি উস্কে- ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল

ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল 





মনে আছে? ২০১১ সালের বিশ্বকর্মা পূজার সন্ধ্যায় কেঁপে উঠেছিলো সিকিম। যার প্রভাব শিলিগুড়ি সহ জলপাইগুড়ি এবং তরাই-ডুয়ার্সের বিভিন্ন এলাকায় প্রভাব পড়েছিল। গতকাল আবার ভূমিকম্প নেপালে। 


বুধবার ভোর পাঁচটা বেজে ৪ মিনিট ৭ সেকেন্ডে জোরদার কম্পন অনুভূত হল নেপালে। 

ন্যাশনাল সিসমোলজি সেন্টারের রিখটার স্কেলে ৫.৪ কম্পাঙ্কের তীব্রতা ধরা পড়েছে । যদিও, ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত জানা যায়নি। 

ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে জানানো হয়েছে, এদিন ভোরে পূর্ব নেপালে ভূমিকম্প হয়েছে। 

ভোর ৫টা বেজে ৪ মিনিট ৭ সেকেন্ডে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫০ কিলোমিটার পূর্বে এই কম্পন অনুভূত হয়। 

ভূমিকম্পের উপকেন্দ্রের নাম রামচে। কম্পনের মাত্রা ছিল ৫.৪।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code