বাড়ানো হল রিয়া চক্রবর্তীর বিচারবিভাগীয় হেফাজত
সুশান্ত সিং রাজপুত মৃত্যুর মাদক মামলায় উঠে আসা বলিউড অভিনেত্রী তথা সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল ৬ই অক্টোবর পর্যন্ত। নার্কোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইন, ১৯৮৫, আদালত এই রায় দিয়েছে।
প্রথমে ১৪দিনের বিচার বিভাগীয় হেফাজতে ছিল রিয়া। এরপর, এদিন সেই সময়সীমা বাড়িয়ে ৬ই অক্টোবর পর্যন্ত করা হল। সুশান্তের মৃত্যুর ঘটনায় একটি ড্রাগ সম্পর্কিত মামলায় যুক্ত থাকার অভিযোগে ৮ তারিখ রিয়াকে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।
এই মামলায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। রিয়ার ভাই সৌভিক, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং পরিচারক দীপেশ সাবন্তের পাশাপাশি মুম্বই ও গোয়ার কয়েকজন ড্রাগ পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ