Latest News

6/recent/ticker-posts

Ad Code

নাইটদের অধিনায়কত্ব করবে কে? কার্তিকের রিপ্লেসমেন্ট কি ইয়ন-মরগ্যান




নাইটদের অধিনায়কত্ব করবে কে? কার্তিকের রিপ্লেসমেন্ট কি ইয়ন-মরগ্যান



তনজিৎ সাহা: 


আমিরশাহি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করবে বুধবার। প্রথম ম্যাচে নাইটদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। দুবারের চ্যাম্পিয়ন কলকাতা তারকাখচিত দল গড়েও ২০১৪ সালে ট্রফি জয়ের পর আর আইপিএলের ফাইনালেই উঠতে পারেনি। এবার কেকেআরের নেতৃত্বে বদল প্রয়োজন বলে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। নাইটদের নেতৃত্বে ইয়ন মরগ্যানকে দেখতে চান তিনি। তবে এখানেও একটা শর্ত আরোপ করেছেন তিনি। তাঁর যুক্তি, শুরুর দিকে কয়েকটি ম্যাচে ফল ভালো না করতে পারলে নাইটদের নেতৃত্ব বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগ্যানকে দেওয়া উচিত।




স্পোর্টস টক-কে দেওয়া এক সাক্ষাত্কারে সুনীল গাভাসকর বলেন, " কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটিং অর্ডার খুব আকর্ষনীয় এবং আক্রমনাত্মক। দলে ইয়ন মরগ্যানের অন্তর্ভুক্তি ব্যাটিং অর্ডারকে আরও দৃঢ়তা দিয়েছে। সঙ্গে ওর অভিজ্ঞতাও কাজে লাগবে। আর এটাই কেকেআর-কে আরও ভয়ঙ্কর করে তুলবে। এবং এটা যদি দেখা যায় যে প্রথম চার-পাঁচটা ম্যাচে শুরুতে কেকেআর ভালো না কিছু করতে পারে। তাহলে আমার মনে হয় দীনেশ কার্তিকের বদলে ইয়ন মরগ্যানকে অধিনায়কত্ব দেওয়া উচিত্।" 



এই প্রসঙ্গে গাভাসকরের যুক্তি গত মরশুমে রাজস্থান রয়্যালসে শুরুতে আজিঙ্কে রাহানে নেতৃত্বে থাকলেও পরে তাঁকে সরিয়ে স্টিভ স্মিথকে অধিনায়ক করা হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code