Latest News

6/recent/ticker-posts

Ad Code

SFI এর ছাত্র শহীদ দিবস উদযাপন

SFI এর ছাত্র শহীদ দিবস উদযাপন



কাজল দে, সংবাদ একলব্যঃ ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় এর সামনে মঙ্গলবার ধূপগুড়ি SFI ছাত্র সংগঠনের পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হল। জানা যায় ১৯৫৯ খ্রিস্টাব্দে ৩১ আগস্ট বিভিন্ন জেলার মানুষ মিলিত হয়ে কলকাতার বুকে খাদ্যের দাবিতে যে আন্দোলনের সোচ্চার হয়েছিলেন সেখানে পুলিশের নির্মম অত্যাচারের ফলে ৮০ জন মানুষ শহীদ হন, এরই প্রতিবাদ স্বরুপ বিভিন্ন বামপন্থী ছাত্রসংগঠন ১৯৫৯ সালের ১ লা সেপ্টেম্বর কলকাতার রাজপথে আন্দোলনে সোচ্চার হয়েছিলেন  কিন্তু সেই দিনও ছাত্র আন্দোলনের উপর পুলিশের লাঠির আঘাতে সেদিনও ৭ জন ছাত্র শহীদ হন। তারই প্রতিবাদে SFI ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর ১ লা সেপ্টেম্বর শহীদ দিবস পালন করা হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code