ডুয়ার্সে বাস ডাকাতির ঘটনায় জড়িত তিন ডাকাত কে গ্রেফতার করলো পুলিশ
অবশেষে বিরাট সাফল্য জলপাইগুড়ি পুলিসের। ডুয়ার্সে বাস ডাকাতির ঘটনায় জড়িত তিন ডাকাত কে গ্রেফতার করলো পুলিশ।পলাতক আরও পাঁচ অভিযুক্ত।
গত সোমবার জলপাইগুড়ি ময়নাগুড়ি থানা এলাকায় কোচবিহার থেকে মুর্শিদাবাদগামী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রী সেজে উঠে অস্ত্র দেখিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা ডাকাতি করে পালিয়ে যায় আটজন ডাকাতের একটি দল।
যাত্রীদের আটটি মোবাইল ফোন ও নিয়ে পালিয়ে যায় তারা।ঘটনার তদন্তে নেমে শুক্রবার তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। তিনটি মোবাইল ফোন।
এখনো পলাতক ঘটনায় জড়িত বাকি পাঁচ অভিযুক্ত। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ