Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের ধর্না ধূপগুড়িতে-তিন দিন থেকে ধর্ণায় যুবতি

ফের ধর্না ধূপগুড়িতে-তিন দিন থেকে ধর্ণায় যুবতি  



ধুপগুড়ির অনন্ত মানেই ধর্ণা বিয়ের ভাইরাল কাহিনী। এবার সেই ধূপগুড়িতে আবারও ধর্ণার ঘটনা।


জানা গেছে ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ১ গ্ৰাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়ায় তিন দিন ধরে এলাকার এক যুবকের বাড়িতে ধর্নায় বসে এক অষ্টাদশী। যার ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। 

এদিকে ধর্নায় বসা মেয়ের পাশে দাঁড়ায় ছেলের বাড়ির এলাকার মানুষেরা এমনকি মঙ্গলবার বাঙ্কুবাজার-তেলিপাড়া গ্রামীণ সড়ক অবরোধ করে মেয়ের পাশে দাঁড়াতে দেখা গেল এলাকাবাসীদের। 

ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে দেরী হলে আরো উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। জানা গেছে এলাকার এক যুবকের সঙ্গে এই যুবতীর বছর তিনেকের প্রেম। এরপর যুবকের অন্যত্র বিয়ে ঠিক হলে ঐ যুবতী জানতে পেরে গত রবিবার থেকে ছেলের বাড়িতে ধর্নায় বসে। 

যুবতি আমাদের প্রতিনিধিকে জানান, ছেলে আমাকে আসতে বলেছে। অথচ আমি আসার পর ওর মা বাবা ওকে বাড়ি থেকে অন্যত্র পাঠিয়ে দিয়েছে। তিনদিন ধরে এখানেই আছি।"

অপরদিকে ছেলের মা জানান," অনেক আগে ছেলের কথায় মেয়ের বাড়িতে সম্বন্ধ পাঠানো হয়েছিল তখন তারা রাজি হয়নি। এখন ছেলের অন্য একটি মেয়ের সাথে রেজিস্ট্রি হয়ে গেছে। আমরাও ছেলেকে খুজছি।"

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code