শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে পুরুলিয়ায় অনুষ্ঠিত হল সচেতনতা শিবির India Against Child Abuse
শচীন পাল, সংবাদ একলব্যঃ শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে এবং এবিষয়ে তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকপাড়া বিবেকানন্দ এগ্ৰিকালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালনায় ও আইনার সহযোগিতায় পুরুলিয়া জেলার হুড়া ব্লকের তিলাবনীতে অনুষ্ঠিত হলো ইন্ডিয়া এগেইনস্ট চাইল্ড অ্যাবিউজ (India Against Child Abuse) এর উপর সচেতনতা শিবির।
মানিকপাড়া বিবেকানন্দ এগ্ৰিকালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী গৌতম কুমার ভকত জানান, শিশুদের প্রতিনিয়ত যে প্রতিকুলতা, পারিবারিক হিংসা, যৌন নির্যাতন, ভুল বোঝানো, চাইল্ড ট্রাফিকিং ইত্যাদির মাঝে পড়তে হয়। তা থেকে শিশুরা নিজেদের কিভাবে সুরক্ষিত রাখবে, মূলতঃ সেবিষয়ে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে।
এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন সুভাশিষ ঘোষ- ডি,এম,ডি,সি, পুরুলিয়া, অশোক কুমার মাহাতো- কো-অর্ডিনেটর, চাইল্ড লাইন, পুরুলিয়া, বিশ্বজিৎ মুখার্জি- প্রতিনিধি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিস পুরুলিয়া, বিজয় চক্রবর্তী- বিডিওর প্রতিনিধি, ধনঞ্জয় মাহাতো- তিলাবনী অঞ্চল প্রধান, নীলমণি মান্ডি- পঞ্চায়েত সদস্য তিলাবনী, আয়োজক ড. অনামিত্র জানা, চাইল্ড কাউন্সিলর- রামানন্দ দাস অধিকারী, পর্বতারোহী- সঞ্জয় দাস, স্থানীয় আয়োজক- স্বরূপ মাহাত, বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব বসু সহ অমিতাভ জানা, দিশানী জানা, সুব্রত মান্না, মধুমিতা জানা ও অন্যান্যরা।
আলোচনায় বিভিন্ন বক্তা শিশুদের অধিকার, শিশু শিক্ষার গুরুত্ব, বাল্য বিবাহের কুফল, শিশুদের জন্য সরকার নির্ধারিত বিভিন্ন প্রকল্প সহ নানান দিক তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে মানিকপাড়া বিবেকানন্দ এগ্ৰিকালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সকলকে মাস্ক, স্যানিটাইজার, খাতা,কলম ও বিভিন্ন সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বিধি মেনে সমগ্ৰ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারীকে মানিকপাড়া বিবেকানন্দ এগ্ৰিকালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয় ও মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ