Latest News

6/recent/ticker-posts

Ad Code

দীর্ঘ চার বছরের সম্পর্ক অস্বীকার করায় ধর্নায় দিনহাটার সাহেবগঞ্জ এর যুবতী


দীর্ঘ চার বছরের সম্পর্ক অস্বীকার করার পর ছেলের বাড়িতে গিয়ে ধর্নায় বসল দিনহাটার সাহেবগঞ্জ এর যুবতী ।

জানা গেছে সাহেবগঞ্জ নিবাসী এক ছেলের সাথে দীর্ঘ চার বছরের সম্পর্ক ছিল মেয়েটির। 

কর্মসূত্রে বাইরে থাকতেন ছেলে, কিছুদিন আগে সেখান থেকে ফেরার পর  মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে এবং অন্যত্র বিয়ে করার পরিকল্পনা নেয় বলে অভিযোগ। 


এই ঘটনা জানতে পেরে মেয়ে ছেলের বাড়িতে গতকাল সন্ধ্যা থেকে ধর্ণা শুরু করে। আজ দুপুরে সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা গিয়ে তাকে তুলে নিয়ে যায়। 

পুলিশ সূত্রে জানা গেছে ছেলের নামে অভিযোগ করার জন্য মেয়েকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ছেলের পরিবার এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। ছেলে এখন নিখোঁজ। তবে মেয়ের পরিবার এবং গ্রামবাসী সঠিক বিচারের দাবি জানাচ্ছেন।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code