মুর্শিদাবাদে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২০
রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত প্রায় ২০ জন যাত্রী। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে বহরমপুর থেকে যাওয়ার পথে রামেন্দ্র সুন্দর সেতু সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে বেসরকারি বাসটি সামনাসামনি ধাক্কা মারে একটি লরিকে। রাস্তার বেহাল অবস্থার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
ঘটনার জেরে সাময়িক ভাবে যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। পরে বহরমপুর থানার পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় স্বাভাবিক হয় পরিস্থিতি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ