শুভাশিস দাশ
সংগীত নাকি মন ভালো করার অষুধ । আর ভালো গান হলে তো কথাই নেই । এই সময়ে যে কজন সংগীত প্রতিভা বেড়ে উঠছে তাঁদের মধ্যে অর্নব পোদ্দার একজন ।
ছোটবেলা থেকেই গানের প্রতি ঝোঁক দেখে ওর বাবা মা ওকে গান শেখার জন্য সব রকম ব্যবস্থা করে দেন । পড়াশুনার সাথে চলতে থাকে গানের তালিম । উত্তরের জনপ্রিয় সংগীত শিল্পী প্রশান্ত সরখেল এর কাছে অর্নব গানের পাঠ নেয়া শুরু করে ।
তারপর এই গানের নেশা ওকে পেয়ে বসে । বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ঘরে নিয়ে আসে অনেক পুরস্কারও ।
অর্নব গান নিয়ে উত্তরের চাতাল পেরিয়ে অনেক দূর পৌঁছাক এই কামনা আমাদেরও ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ