পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের করোনা সচেতনতা অভিযান
শচীন পাল, নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্যঃ করোনা আবহে মানুষকে স্বাস্থ্য সচেতন করতে এগিয়ে এলো বিজ্ঞান মঞ্চ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত বেলদা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে করোনা বিষয়ে স্বাস্থ্য সচেতনতা মূলক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবারে।
এদিন সকালে সংগঠনের পক্ষ থেকে মাস্ক ও লিফলেট পথচলতি মানুষ ও রাস্তার দুধারের দোকানের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়।কর্মসূচীতে সংগঠনের পক্ষে নেতৃত্ব দেন সৌমেন মণ্ডল , সুজিত ঘোষ, ঝন্টু কুণ্ডু, বাবলু ধল, বলাই দাস, রবীন্দ্রনাথ দাস ও চন্দন দে প্রমুখ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ