বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে মন্দিরে মন্দিরে পূজা- অর্চনার আয়োজন
শচীন পাল,ঝাড়গ্রাম :-
বহু প্রতীক্ষার পর আজ ৫০০ বছরের সংঘর্ষের ইতিহাসের অধ্যায়ের অবসান ঘটিয়ে সমস্ত ভারতবাসীর হিন্দুদের মনে প্রভু রামের ভক্তিমূলক জয় শ্রী রাম ধ্বনির মাধ্যমে রাম মন্দিরের শুভ ভূমি পূজন সম্পুর্ন হলো।
আজকের দিনটি এক ঐতিহাসিক দিন হিসেবে সমস্ত হিন্দুদের মনে প্রানে স্মরণীয় হয়ে থাকবে।তাই আজকের এই শুভ ভূমি পূজনের দিনে গোপীবল্লভপুর ১ নং ব্লকের ৫ নং অঞ্চলে যুব মোর্চার নেতা তপন বাগুলি ও গোপীবল্লভপুর ১ নং মন্ডলের সাধারণ সম্পাদক স্বপন রথ মহাশয় এর নেতৃত্বে গোপীবল্লভপুর এর সব রাম ভক্ত হনুমান জীর মন্দিরে মন্দিরে পূজা- অর্চনার মাধ্যমে প্রভু রাম এর প্রতিকী পতাকা উত্তলোন করা হলো।
উপস্থিত ছিলেন ঝাড়্গ্রাম জেলার সাধারন সম্পাদক অবনি কুমার ঘোষ মহাশয়,ও সুকান্ত সিংহ,নির্মাল্য কুন্ডু (যুব মোর্চার কার্যকর্তা)
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ