Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুর্শিদাবাদে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার, আটক - ১

 মুর্শিদাবাদে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার, আটক - ১



রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :

মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার কাঁঠালিয়া এলাকায় দুই কিশোরের গলাকাটা মৃতদেহ উদ্ধার হ’ল রবিবার দুপুরে । শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর এদিন সকালে কাঁঠালিয়ার এক জলাশয় থেকে উদ্ধার হয় মানজারুল সেখ ও আনজারুল সেখ নামে ১৪ ও ১৬ বছরের দুই কিশোরের মৃতদেহ। 


খবর জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘটনাস্থলে পৌছায় বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

পারিবারিক শত্রুতার জেরে কেউ বা কারা ওই দুই কিশোরকে নৃশংস ভাবে খুন করে জলে ভাসিয়ে দেয় বলে অভিযোগ পরিবার সদস্যদের। 



পুলিশে লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই এলাকার এক ব্যক্তিকে আটক করছে বহরমপুর থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে যাওয়ার পথে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় বহরমপুর থানার পুলিশকে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ও গভীর শোকের ছায়া নেমে এসেছে ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code