করোনা উপসর্গযুক্ত যুবকের চিকিৎসায় মানবিক তৃণমূলের যুব সভাপতি
শচীন পাল, ঝাড়গ্রামঃ করোনা রোগী হোক কিংবা সাধারণ সর্দি-জ্বর, এরকম উপসর্গ যুক্ত মানুষদের বর্তমানে একটু অন্যচোখেই দেখা হয়। তাঁদের সাহায্য তো দূরের কথা, প্রয়োজনীয় সাহায্য টুকুও করতে চায়না কেউ। কিন্তু এরকম পরিস্থিতিতেই গোপীবল্লভপুর ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সত্যকাম পট্টনায়েকের মানবিক প্রয়াস দেখা গেলো। করোনা উপসর্গ যুক্ত এক যুবকের চিকিৎসার জন্য এগিয়ে এলেন তিনি।
গোপীবল্লভপুর ১ নং ব্লকের শ্যামসুন্দরপুর গ্রামের সঞ্জয় বেরা নামে ৩৫ বছর বয়সের এক যুবক চার দিন আগে ব্যাঙ্গালোর থেকে ফিরেছে। বর্তমানে সেই যুবক জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত এই খবর পেয়ে যুব সভাপতি নিজেই পিপিই কিট পরে প্রাণের ঝুঁকি নিয়ে ওই যুবককে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন যুব সভাপতি ও চিকিৎসা করান। যুব সভাপতির এহেন উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ