পুলিশের মানবিক মুখ, ছ'মাসের শিশুর চিকিৎসায় বাড়িয়ে দিল সাহায্যের হাত
জাহাঙ্গীর আলম, মুর্শিদাবাদ ঃ
ডোমকলের বঘারপুর রমনা থেকে পায়ে হেঁটে ডোমকল হাসপাতালে রওনা দিয়েছিলেন ছ'মাসের শিশুর চিকিৎসা করাতে রাজেশ মন্ডল তার স্ত্রী । করোনার জেরে জারি লক ডাউনে শুনশান পুরো রাস্তাঘাট। দেখা মেলেনি যানবাহনের। আর শিশুর চিকিৎসায় হাসপাতালে পৌঁছাতে একমাত্র ভরসা ছিল পা।
হাসপাতালে যাওয়ার পথে পুলিশের নজরের আসতেই সাথে সাথে পুলিশের গাড়িতে হাসপাতালে পৌছে চিকিৎসার ব্যাবস্থা করেন ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মহম্মদ চৌধুরী। এই কাজে সাধুবাদ জানিয়েছেন রোগির পরিবার। লকডাউনের দিনে পুলিশের মানবিক মুখ দেখলো ডোমকলবাসী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ