Latest News

6/recent/ticker-posts

Ad Code

৫দিনের সম্পূর্ণ লক ডাউন আলিপুরদুয়ারে


[Sangbad Ekalavya] 


আগামী ৪ থেকে ৮ই আগস্ট টানা ৫ দিনের লকডাউন আলিপুরদুয়ারে। সরকারের লকডাউন নির্ধেশিকা মেনে বীরপাড়া চৌপথি থেকে শুরু করে আলিপুরদুয়ার শহর,আলিপুরদুয়ার জংশন সহ দমনপুর পর্যন্ত লকডাউন ঘোষণা করল জেলা প্রশাসন।

শনিবার আলিপুরদুয়ার ব্যবসায়ী সংগঠনের এবং বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী স্যোশাল মিডিয়ার মাধ্যমে একথা জানান। এর পাশাপাশি সরকারি নির্দেশিকাও জারি করা হয়। জরুরী পরিষেবা ছাড়া সকল ব্যাবসায়ীক প্রতিষ্ঠান,নিত্য দিনের বাজার এবং গণ পরিবহন বন্ধ থাকবে বলে জানা যায়। 


উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় জেলার করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বলে খবর।সেই বৈঠকে আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি,জেলা শাসক,পুলিশ সুপার,বিধায়ক সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সেখানেই টানা ৫ দিনের লকডাউন করবার সিদ্ধান্ত নেওয়া হয়।এই ৫ দিনের মধ্যে দুদিন রাজ্য সরকারের সাপ্তাহিক লকডাউনও থাকছে।এই লকডাউনে করোনার প্রকোপ কিছুটা কমবে বলে আশা জেলা প্রশাসন ও সাধারণ মানুষের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code