Latest News

6/recent/ticker-posts

Ad Code

সংহতি ময়দান আজও অবহেলিত রয়ে গেছে



সংহতি ময়দান আজও অবহেলিত রয়ে গেছে

শুভাশিস দাশ , দিনহাটা : 

হলের মাঠ সংহতি ময়দান হলে সবাই ভেবেছিল এই মাঠের পরিচর্যা হবে । এই মাঠ কে সাজিয়ে তুলবে মাঠের মালিকরা । কিন্তু এই হলের মাঠের আর 'শ্রী' ফিরলো না । অথচ এই মাঠ কে ঘিরে দিনহাটা বাসীর যতো আবেগ । 

দিনহাটা মহকুমায় নেই স্টেডিয়াম আর এই স্টেডিয়ামের অভাব পূরণ করে আসছে এই হলের মাঠ । শ্রদ্ধেয় নেতা কমল গুহ-র সংহতি উত্সব কে কেন্দ্র করে এই হলের মাঠের নাম হয়েছিল সংহতি ময়দান। নাম করণ করেছিলেন যতদূর মনে পড়ছে অধ্যাপক আলোক গঙ্গোপাধ্যায় । 

দিনহাটা কোচবিহার জেলার এক অন্যতম মহকুমা শহর । সংস্কৃতি , খেলাধুলার একটা বড় ঐতিহ্য আছে এই শহরের । আর এই খেলাধুলা বা বড় সংস্কৃতির অনুষ্ঠানের জায়গা হলো এই মাঠ । 

কিন্তু কী কারণে এই মাঠের সুস্থ পরিচর্যা হলো না আজও এই প্রশ্ন দিনহাটার মানুষের মনে উঁকি দেয় । 

অথচ এই মাঠের মালিক রয়েছেন । 

একটু বৃষ্টি হলেই এই সংহতি ময়দান পুকুরের চেহারা নেয় এটা দীর্ঘ দিনের সমস্যা । 

মাঝে মাঝে কেউ কেউ এই মাঠ নিয়ে মুখ খোলেন কিন্তু জোরালো দাবী চোখে পড়ে না । কী জানি কবে এই মাঠ সুন্দর হবে ?
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code