ভর্তি ফি সহ সকল ফি মুকুবের দাবিতে স্কুল গুলোতে ডেপুটেশন ছাত্র ফেডারেশনর
নিজস্ব প্রতিনিধি, দিনহাটাঃ
বিগত কয়েকমাস ধরে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গোটা দেশজুড়ে লকডাউন ঘোষিত হয়েছে। লকডাউন রোজগারবিহীন অবস্থায় দিনের পর দিন কাটাতে হয়েছে মানুষকে। এই অর্থ সংকটের কথা মাথায় রেখে ভারতের ছাত্র ফেডারেশন সারা রাজ্যের সাথে সাথে দিনহাটা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এই শিক্ষাবর্ষে ভর্তি ফি সহ সকল ফি মুকুবের দাবিতে দিনহাটা উচ্চ বিদ্যালয়, গোপালনগর এম এস এস হাই স্কুল , সোনীদেবী জৈন উচ্চ বিদ্যালয়,পুটিমারী হাই স্কুল সহ বিভিন্ন স্কুলে ডেপুটেশন দেওয়া হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন, দিনহাটা আঞ্চলিক কমিটির সম্পাদক টুটুল সরকার, সভাপতি অংশুমালী রায়, দিনহাটা শহর ইউনিট এর সভাপতি সৌরভ সরকার, শুভজিত দাস প্রমুখ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ