করোনাকে হারিয়ে অভিনয়ে ফিরলেন বিগ বি
SANGBAD EKALAVYA:
গত ১১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। নিজেই সেকথা ট্যুইট করে জানিয়েছিলেন তিনি। প্রায় মাসখানেক চিকিৎসাধীন থাকার পর অবশেষে করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন বিগ বি। ফিরেছেন নিজের প্রিয় অভিনয় জগতেও।
সোমবার ট্যুইট করে সিনিয়র বচ্চন লিখেছেন,"It has begun .. back to work and KBC 12 .." অর্থাৎ "আবার শুরু...কাজে এবং KBC 12 তে ফেরা.."
T 3636 - It has begun .. back to work and KBC 12 .. pic.twitter.com/YLCvUGioYd
— Amitabh Bachchan (@SrBachchan) August 23, 2020
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ