Latest News

6/recent/ticker-posts

Ad Code

চা বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির দেহ উদ্ধার





কাজল দে, জলপাইগুড়িঃ 

চা বাগান থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হলো। আজ সকালে মেটেলি ব্লকের বড়োদীঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশনে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। 



তিন নম্বর সেকশনে ওই ব্যক্তির দেহ দেখতে পায় স্থানীয় জনগণ।খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পরে এলাকায়।খবর দেওয়া হয় মেটেলি থানায়।পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের নিয়ে যায়।


ব্যাক্তিটির গলায় দড়ি লাগিয়ে একটি চা গাছের মধ্যে বাধা ছিল।ব্যাক্তির নাম ও পরিচয় জানা যায়নি।খুন নাকি আত্মহত্যা তার বিষয়ে তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ।দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায় ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code