Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভিভোর সঙ্গে সম্পর্ক ছিন্ন IPL এর, ঘোষণা ভারতীয় বোর্ডের


ভিভোর সঙ্গে সম্পর্ক ছিন্ন IPL এর, ঘোষণা ভারতীয় বোর্ডের

কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বিষয়টি। বৃহস্পতিবার বিবৃতি জারি করে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় চলতি বছর আইপিএলের স্পনসর থাকছে না চিনা ফোন প্রস্তুতকারক সংস্থা Vivo। 

রবিবার আইপিএল গভর্নিং কাউন্সিল চীনা কোম্পানিকে আইপিএলের স্পনসর হিসাবে ধরে রাখার ব্যাপারে ঘোষণা করেছিল। কিন্তু এরপরই  লীগ বয়কট করার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকমের প্রতিক্রিয়া দেখা গিয়েছিলো। তারপরই জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে এবং বোর্ডের পক্ষে অনুকূল নোভাবগুলি একটি অগ্রাধিকার দিয়ে চীনা কোম্পানীর স্পনসরশিপ চুক্তি বাতিল করে ভারতীয় বোর্ড। যদিও ভারতীয় বোর্ড এবং ভিভো কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র আসন্ন আইপিএল এই  জন্যই বিচ্ছেদ ঘটছে দুই সংস্থার। কারন বিভোর সাথে পাঁচ বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছিল এই চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থাটি।


এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল-এর আসর। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। তাই IP-২০২০ এর জন্য নতুন স্পনসরশিপের খোঁজে আইপিএল কমিটি। সূত্রের খবর এইবছর আইপিএল এর টাইটেল স্পনসর হিসেবে রিলায়েন্স, বাইজু এবং আমাজন এর মতো ভারতীয় সংস্থাগুলিকে দেখা যেতে পারে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code