নিজস্ব সংবাদদাতাঃ
আজ ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস।এই পবিত্র দিনকে সাক্ষী রেখে পথ চলা শুরু করল অ্যানিমেল হেল্প লাইন আলিপুরদুয়ার নামের এই পশুপ্রেমী সংগঠন।এমনিতেই পথপশুদের প্রতিনিয়ত হেনস্থা বা তাদের নিপীড়নের ওপর কথা সকলেরই জানা।এমনই পশুদের জন্য কাজ করবে এই সংগঠন।আজ তাদের পথচলা শুরু হল পথের ৫০০ কুকুরকে খাওয়া খাইয়ে।
শহর আলিপুরদুয়ার ও জংশনের রাস্তায় ঘুরে বেড়ায় প্রায় ৫০০-৬০০ কুকুর।প্রত্যেকে হয়তো খাওয়ারও পায় না প্রতিদিন।তার ওপর লকডাউন চলাকালীন এদের অবস্থা ছিল আরও শোচনীয়।সেই সময় থেকেই আলিপুরদুয়ারের কিছু পশুপ্রেমী নিজেদের উদ্যোগে এই সকল কুকুরদের খাওয়ায়ের দায়িত্ব নিয়েছিল।আজ সেই সকলে মিলে একত্রিত হল একটি সংগঠনের ছাতার তলে।
এদিন তাদের এই পথ চলা শুরুর সময় তাদের সাথে ছিলেন অ্যানিমেল হেল্পনাইন শিলিগুড়ি থেকে বাংলার নারিশক্তি পুরস্কার প্রাপ্ত প্রিয়া রুদ্র সহ অন্যান্য সমাজকর্মীরা।অ্যানিমেল হেল্পলাইন আলিপুরদুয়ার সংস্থার সম্পাদক তুষার সরকার জানান,'আমরা পৃথক ভাবে এতদিন পথপশুদের নিয়ে কাজ করেছি।আজ আমরা একসাথে একটি ছাতার তলে সকল পশুপ্রেমীরা এক হয়েছি।আজ আলিপুরদুয়ারের ৫০০ কুকুরকে আমরা খাওয়ানোর ব্যবস্থা করেছি।এছাড়াও আগামীতে রাস্তার পশুপাখিদের খাওয়ানোর পাশাপাশি চিকিৎসা করবার পরিকল্পনা নিয়েছি।'
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ