এইমস থেকে ছাড়া পেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
এইমস থেকে ছাড়া পেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ১৮ই আগস্ট হাসপাতালে ভর্তি হন তিনি।
প্রসঙ্গত, গত ২রা আগস্ট করোনা পজিটিভ আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। করোনার আক্রান্তের খবর নিজেই টুইট করে জানান তিনি। এরপর মেদান্ত হাসপাতালে ভর্তি হন, চলে তাঁর চিকিৎসা। ১৪ই আগস্ট করোনা রিপোর্ট নেগেটিভ আসে ও বাড়ি ফেরেন তিনি। করোনা থেকে রেহাই পেলেও শ্বাসকষ্ট ও গায়ে ব্যথা ছিল, তাই ১৮ই আগস্ট ভর্তি হন এইমসে। এবার, দিল্লির এইমস থেকে ছুটি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ