Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোভিড পজিটিভ কেন্দ্রীয় আয়ুশমন্ত্রী

কোভিড পজিটিভ কেন্দ্রীয় আয়ুশমন্ত্রী

সংবাদ একলব্যঃ 

এবার ফের এক কেন্দ্রীয় মন্ত্রী করোনা পজিটিভ। বুধবার সন্ধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান কেন্দ্রীয় আয়ুশমন্ত্রী শ্রীপদ নায়েক। 


কেন্দ্রীয় আয়ুশ (আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিত্সা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি)মন্ত্রকের ভারপ্রাপ্ত শ্রীপদ নায়েক জানিয়েছেন, তিনি উপসর্গহীন, তাঁর যাবতীয় সামগ্রিক শারীরিক পরিস্থিতি স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে। তিনি হোম আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাঁদেরকেও সতর্ক করে দিয়েছেন তিনি। 


টুইটে তিনি লিখেছেন- 

লিখেছেন, আমি আজ কোভিড-১৯ টেস্ট করিয়েছি। উপসর্গহীন পজিটিভ হয়েছি।আমার সমস্ত শারীরিক মাপকাঠিগুলি স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছি। হোম আইসোলেশনে যাচ্ছি। গত কয়েকদিন আমার সংস্পর্শে যাঁরাই এসেছেন, তাঁদের বলছি, পরীক্ষা করিয়ে নিন, প্রয়োজনীয় আগাম সাবধানতা নিন।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code