Latest News

6/recent/ticker-posts

Ad Code

শেষ রক্ষা হলো না বৌদির পাপড়েও

 শেষ রক্ষা হলো না বৌদির পাপড়েও



WEB DESK NEWS: 


শেষ রক্ষা হলো না বৌদির পাপড়েও। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ তার ট্যুইটার বার্তায় জানিয়েছেন তিনি কোভিড-১৯ পজিটিভ। যদিও তিনি সুস্থ আছেন এবং ডাক্তারের পরামর্শে AIIMS এ চিকিৎসাধীন। 


প্রসঙ্গত কিছুদিন আগে বাজারে ব্র্যান্ডেড 'পাঁপড়' (Papad) লঞ্চ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal)। তাঁর দাবি, এই পাঁপড় করোনার (COVID-19) সঙ্গে লড়তে শরীরে অ্যান্টিবডি বাড়াতে সক্ষম।


একটি ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায়, 'ভাবীজি পাঁপড়' লঞ্চ করে তার গুণাবলী নিয়ে আলোচনা করছেন। তিনি বলেন,  আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে তৈরি এই পাঁপড়। 


যদিও, ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা হয়নি। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code