Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলেজে ভর্তির জন্য বিনামূল্যে অনলাইন পরিষেবা প্রদান করছে তৃণমূল ছাত্র পরিষদ

তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে অনলাইন পরিষেবা প্রদান করা হচ্ছে



শচীন পাল, সংবাদ একলব্যঃ UGC-এর নিয়ম অনুসারে গতকাল ১০ই অগাষ্ট রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজে স্নাতক পর্বের ভর্তির আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে। এই আবেদন পর্ব চলবে আগামি ২৫শে অগাষ্ট ২০২০ পর্যন্ত। বর্তমানে করোনা মহামারির জন্য প্রায় সকলেরই চলাফেরা অনেকটা মুশকিল। স্বাস্থ্য বিধি মেনে চলার পরও থাকছে বহু সমস্যা। এমতাবস্থায়  ছাত্র-ছাত্রীদের কোন প্রকারের সমস্যা যাতে না হয় সেই জন্য তাদের পাশে দড়ালো ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদ। 


ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি  সত্যরঞ্জন বারিকের উদ্যোগে সুবর্ণরেখা মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সহযোগিতায়  গোপীবল্লভপুর ১ ও ২ নং ব্লকের প্রত্যেক অঞ্চলে বিনামূল্যে অনলাইন পরিষেবা প্রদান করা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। 

সত্যরঞ্জন বারিক বলেন 'প্রত্যেক বছর কলেজের সামনে ক্যাম্প করে এই পরিষেবা দেওয়া হতো কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে জমায়েত এড়াতে  এহেন উদ্যোগ নেওয়া হয়েছে।' তিনি আরো বলেন 'যদি কোন ছাত্র ছাত্রী কোনো কারণ বশত অঞ্চল বা ব্লকে আসতে না পারে হেলপ্লাইন নম্বরে ফোন করলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বাড়িতে গিয়ে অনলাইন করে দিয়ে আসবে‌।'
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code