Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশ্য দিবালোকে চললো গুলি-চাঞ্চল্য এলাকায়

মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভা এলাকাতে প্রকাশ্য দিবালোকে চললো গুলি



রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :

মুর্শিদাবাদ জেলার ডোমকলে চললো প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে দাপাদাপি এবং গুলি । দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় । যদিও স্থানীয় মানুষের বক্তব্য তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ।  ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার রঘুনাথপুর মোড়ে । 


ঘটনায় গুলি লেগে জখম ১ ব্যাক্তি । জখম ব্যক্তিকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর এলাকায় প্রচন্ড হারে বোমাবাজি ঘটে। এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি । ঘটনাস্থলের ডোমকল সাব ডিভিশন পুলিশ আধিকারিক মোহাম্মদ ফারুক চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । 


ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি । এলাকায় বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।


ডোমকল পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আতঙ্কিত পৌরবাসিন্দারা ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code