আবগারি দপ্তরের হানায় উদ্ধার ৭০লিটার চোলাই ও ৫৫০০লিটার কাঁচামাল
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:
ফের আবগারি দপ্তরের হানা। নষ্ট করা হলো ৭০লিটার চোলাই মদ ও ৫হাজার ৫০০ লিটার কাঁচামাল। সোমবার ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ও গোপীবল্লভপুরে।
এদিন নয়াগ্রাম থানার জুনবনি, জামিরাপাল, ফুলডাহা ও গোপীবল্লভপুর থানার হাতিবাড়ি, ফুলবেড়িয়া, বনগড়া এলাকায় হানা চালায় আবগারি দপ্তর। ডি ই সি এর উপস্থিতিতে হয় এই হানা। ৭০লিটার চোলাই মদ ও ৫হাজার ৫০০লিটার কাঁচামাল উদ্ধার করে নষ্ট করা হয় বলে জানা গিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ