Latest News

6/recent/ticker-posts

Ad Code

এস ইউ সি আই (সি) র প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৪৫ তম প্রয়াণ দিবস পালন

এস ইউ সি আই (সি) র প্রতিষ্ঠাতা  শিবদাস ঘোষের ৪৫ তম প্রয়াণ দিবস পালন 


নিজস্ব সংবাদদাতা, দিনহাটাঃ

আজ এস ইউ সি আই (সি) র প্রতিষ্ঠাতা  শিবদাস ঘোষের ৪৫ তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে এস ইউ সি আই (সি)র দিনহাটা লোকাল কমিটি । 


এদিন রাজ্য জুড়ে লকডাউন থাকায় অল্প সংখ্যক দলীয় সদস্যের উপস্থিতিতে দিনহাটা লোকাল কমিটির দপ্তরে দিনটি পালিত হয় । 

শুরুতে দলের রক্ত পতাকা উত্তোলন করেন লোকাল কমিটির সম্পাদক কমরেড প্রদীপ রায় । এরপর শিবদাস ঘোষের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কমরেড দিলীপ চক্রবর্তী, কমরেড আজিজুল হক, কমরেড হরেকান্ত বর্মণ, কমরেড পবিত্র পাল , কমরেড আসমত আলী প্রমুখ ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code