Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুঃসাহসিক চুরি রেল কোয়ার্টারে


দুঃসাহসিক চুরি রেল কোয়ার্টারে


নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার 

দুঃসাহসিক চুরি রেল কোয়ার্টারে। তবে এবার ভিন্ন কায়দায়। জানলা নয় সটান দরজা ভেঙে চুরি, কিন্তু করায় তালা ঝুলছে অবিকল। 




ঘটনাটি ঘটেছে অরবিন্দ কলোনির(রেল কলোনি) ৫৫৫/এ কোয়ার্টারে। কোয়ার্টারের কর্তা মহম্মদ আফতাব আলম রেলের সহকারী সিএনডাব্লুতে কর্মরত। ২২শে আগস্ট ছুটি নিয়ে বিহারে বাড়িতে যান। সম্ভবত মঙ্গলবার অর্থাৎ ২৫ তারিখ রাত বা ভোর রাতে বলেই অনুমান। চুরির ঘটনার খবর প্রতিবেশীরা তাকে খবর দেন।



আফতাব আলম জানান গ্যাস সিলিন্ডার,জরুরি কাগজ পত্র,কাঠের গদি,কম্বল,চারটে চেয়ার,বালতি মগ,ইমার্শন,গরম জলের কেটলি,লোহার কিছু জিনিস,শিশুদের প্লাস্টিকের সাইকেল সহ কিছুই বাদ রাখেনি চোরের দল। ইউনিয়ন ও আই ডাব্লু কে জানিয়েছেন বলে জানান তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code