কাজল দে, ধূপগুড়ি, সংবাদ একলব্যঃ
গাড়ির ধাক্কায় আহত হলেন এক পুলিশ কর্মী। গতকাল ধূপগুড়ি কলেজ পাড়া এলাকার ঘটনা।
আহত পুলিশকর্মীর নাম পরীক্ষিত বর্মন কোচবিহার ঘোকসাডাঙ্গা এলাকার বাসিন্দা।
ধুপগুড়ি থেকে ফালাকাটা যাওয়ার পথে একটি ছোট গাড়ির সঙ্গে ধাক্কা লাগে মোটরবাইকের। রাস্তা থেকে ছিটকে পড়ে বাইকে থাকা পুলিশকর্মী।
স্থানীয়রা তাকে উদ্ধার করে, আহত পুলিশকর্মীকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে।
ঘাতক গাড়িটিকে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ