Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারের দিনহাটার বড়শাকদল গ্রামে ৫০জন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে

কোচবিহারের দিনহাটার বড়শাকদল গ্রামে ৫০জন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে



ভোট বড় বালাই। সামনে ২০২১ বিধানসভা নির্বাচন। সব দলই নিজেরদের ঘর গোছাতে ব্যস্ত। নিজের দলকে বড় করতে মাঠে নেমে পড়েছে সবাই। বিধানসভা নির্বাচনের আগেই বিভিন্ন রাজনৈতিক দলের দলবদল এর ঘটনা ঘটেই চলেছে পশ্চিমবঙ্গ জুড়ে।


দিনহাটা ২ নং ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েত এলাকার ৭/৭৪, নং বুথে বিজেপি দল ছেড়ে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি নেতা জয়ন্ত বর্মণ সহ দশটি পরিবারের মোট ৫০জন কর্মী। নবাগত কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বড় শাক দল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কমল রায়। সভায় উপস্থিত ছিলেন বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস সহ অন্যান্য অঞ্চল নেতৃত্ব।

বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস জানান “মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের রাস্তাকে প্রশস্ত করতে আজকের এই ১০ টি পরিবারের ৫০জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। দলের পক্ষ থেকে তাদের স্বাগত জানাই”।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code