Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রায় ১৪ ফুটের কিং কোবরা সাপ উদ্ধার-এলাকায় চাঞ্চল্য

প্রায় ১৪ ফুটের কিং কোবরা সাপ উদ্ধার-এলাকায় চাঞ্চল্য 


কিং কোবরা উদ্ধার ময়নাগুড়ি ব্লকে। আজ শুক্রবার জলাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার রামশাই বাজারের সংলগ্ন একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১৪ ফিটের কিং কোবরা সাপ । 


কিং কোবরা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা রামশাই জুড়ে। সামাজিক দুরত্বকে তোয়াক্কা না করেই সাপটিকে ক‍্যামেরাবন্দি করতে মোবাইল হাতে নিয়ে ভীড় জমাতে শুরু করে অনেকেই। 

খবর পেয়ে ছুটে আসে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমি সংগঠন। ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমি সংগঠনে সদস্যরা জানিয়েছেন, সাপটি উদ্ধার করা হয়েছে। এবং অনুমান সাপটি প্রায় ১৪ ফিট হবে। প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code