Latest News

6/recent/ticker-posts

Ad Code

পঞ্চম দফায় মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণ কবে থেকে জেনে নিন



পঞ্চম দফায় মিড ডে মিলের (mid day meal) খাদ্য সামগ্রী বিতরণ কবে থেকে জেনে নিন 



করোনা পরিস্থিতি দিনের পর দিন জটিল হচ্ছে দেশে, পিছিয়ে নেই আমাদের রাজ্যও l সারা দেশে দিনে ৫০ হাজার নুতন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গেও দিনে হাজারের বেশি আক্রান্ত হচ্ছে l
এই অতিমারীর প্রকোপে কাঁপছে সারা বিশ্ব lনুতন করে বিভিন্ন স্থানে ঘোষণা হচ্ছে লক ডাউন l

স্কুল কলেজে কবে থেকে পঠন পাঠন শুরু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা l স্কুলের ক্ষুদে পড়ুয়ারা যাতে তাঁদের মিড ডে মিলের  (mid day meal)নির্ধারিত খাদ্য পায় সেক্ষেত্রে সরকার বিশেষ ভাবে স্বচেষ্ট l

বিভিন্ন দফায় চাল, আলু, ডাল ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে অভিভাবকদের হাতে l এবার পঞ্চম দফায় খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশ পৌঁছে গেছে বিভিন্ন জেলায় l আগামী অগাস্ট মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে এই বিতরণ l

চতুর্থ দফায় ২কেজি চাল, ২কেজি আলু, ২০০গ্রাম ডাল ও ৫০ মিলি স্যানিটাইজার বিতরণ করা হয় প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য l

পঞ্চম দফায় আনা হয়েছে খাদ্য সামগ্রীতে পরিবর্তন ছাত্র প্রতি ২কেজি চাল, ১কেজি আলু, ১কেজি ছোলা ও একটি ১০ টাকা মূল্যের সাবান l

মিড ডে মিলের (mid day meal)খাদ্য সামগ্রী বিতরণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে ৩রা অগাস্টের মধ্যে স্কুলগুলিতে যাতে খাদ্য সামগ্রী পৌঁছে যায় সে দিকে বিশেষ নজর দিতে l

খাদ্য সামগ্রী বিতরণে যাতে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার ও স্যানিটাইজার ব্যবহার করা হয় এই বিষয়ে বিশেষ নজর রাখার নির্দেশ রয়েছে l

শুধু মাত্র অভিভাবকদের স্কুলে আসার নির্দেশ রয়েছে কোনো পড়ুয়া যাতে এই বিতরণে উপস্থিত না থাকে সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে সজাগ থাকতে বলা হয়েছে l উত্তর ২৪পরগনা জেলার জেলা শাসকের দপ্তর থেকে জারি নির্দেশিকায় আগামী ৫ ই অগাস্ট থেকে এই বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে যা শ্রেণী ভিত্তিক চলবে ১০ ই অগাস্ট পর্যন্ত l

কোচবিহার জেলায় ৪ এবং ৫ তারিখ স্কুল স্যানিটাজের নির্দেশ দেওয়া হয়েছে। ৬ তারিখ প্রথম এবং পঞ্চম শ্রেণি, ৭ তারিখ দ্বিতীয় এবং ষষ্ঠ শ্রেণি, ৮ তারিখ তৃতীয় এবং সপ্তম শ্রেণি, ৯ তারিখ চতুর্থ এবং অষ্টম শ্রেণিকে মিড-ডে-মিলের সামগ্রী প্রদান করা হবে। 


চতুর্থ দফায় রাজ্যের বিভিন্ন ব্লকে সময় মত খাদ্য সামগ্রী না পৌঁছানোর জন্য বিভিন্ন স্থানে অসন্তোষ দেখা যায়, এই দফায় যাতে সময় মত খাদ্য সামগ্রী স্কুলগুলিতে পৌঁছে যায় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে l


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code