মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য দুই কৃতীর পাশে দাঁড়াল DYFI-SFI
নিজস্ব প্রতিনিধি, সংবাদ একলব্য ঃ
করোনা আবহের মাঝেই সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল। ঘোগোমালী উচ্চবিদ্যালয়ে মাধ্যমিকে প্রথম হয়েছেন ভানুদেব বমর্ন এবং উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন শুভজিৎ বমর্ন।
চরম দারিদ্র্যের সাথে লড়াই করে এবছর মাধ্যমিক পরীক্ষায় ৬৩৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ভানুদেব বমর্ন। গরীব ঘরের ছেলে হয়ে কোন প্রাইভেট টিউশন ছাড়াই পড়াশোনা করে এলাকার মুখ উজ্জ্বল করেছে ভানুদেব। ভানুর এই রেজাল্টে খুশি এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। তাঁর অদম্য পরিশ্রমেই এই ফল।
অপরদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৮০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন শুভজিৎ বমর্ন। একদিকে মাধ্যমিকে ভানুদেব অন্যদিকে উচ্চ মাধ্যমিকে শুভজিৎ দুই কৃতীর ভালো ফলের জন্য এদিন DYFI-SFI ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির পক্ষ থেকে তাদের দুজনকেই সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি, পরবর্তীতে তাদের পাশে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে বলেও আশ্বাসও প্রদান করা হয় DYFI-SFI এর পক্ষ থেকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ