সারা বিশ্বে ক্রিকেটে জয়জয়কার সাফল্য এনেছে ভারত বারেবারে। দেশজুড়ে ক্রিকেট ও ফুটবলের প্রতি মানুষের বেশি টান, আর অনেকেই মনে করেন এর জেরেই ধীরে ধীরে চাপা পরে যাচ্ছে অন্য খেলা গুলোকে।
ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন-র সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী, ভারতের অমিত পাঙ্ঘাল এখন ৫২ কেজি ক্যাটেগরিতে বিশ্বের এক নম্বর বক্সার হয়েছেন।
মহিলাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রূপোজয়ী বক্সার মঞ্জু রানী ৪৮ কেজি ক্যাটেগরিতে কেরিয়ারের সেরা দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
এই প্রথমবার পুরুষ ও মহিলাদের বিভাগ মিলিয়ে সেরা ২০ জন বক্সারের মধ্যে রয়েছেন ১২ জন ভারতীয়। এমন রেকর্ড এর আগে হয়নি।
পুরুষদের সেরা দশে থাকা ভারতীয় বক্সাররা হলেন- দীপক (৪৯ কেজি, ষষ্ঠ স্থান), কবিন্দর সিং বিষ্ট (৫৬ কেজি, চতুর্থ স্থান), মণীশ কৌশিক (৬৪ কেজি, ষষ্ঠ স্থান)।
মহিলাদের মধ্যে যমুনা বোরো (৫৪ কেজি, পঞ্চম স্থান), সোনিয়া চহল (৫৭ কেজি, চতুর্থ স্থান), সিমরনজিত কউর (৬৪ কেজি, ষষ্ঠ স্থান), লবলিনা বোরগোহেন (৬৯ কেজি, তৃতীয় স্থান), পুজা রানী (৮১ কেজি, অষ্টম স্থান), সীমা পুনিয়া (৮১ কেজি, ষষ্ঠ স্থান)।
ভারতীয় বক্সিং ফেডারেশন-এর সভাপতি অজয় সিং জানিয়েছেন, টোকিও অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরুর আগে এমন সাফল্য ভারতীয় বক্সারদের মনোবল বাড়িয়ে দেবে।
অমিত পাঙ্ঘাল, মেরি কম, সিমরনজিত কউর, বিকাশ কৃষ্ণন, পুজা রানী, লবলিনা বোরগোহেন, আশিস কুমার, মণীশ কৌশিক ও সতীশ কুমার ভারতের নজন বক্সার অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ