গতকালই বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন তাঁর ছেলে অভিষেকও। এবার সামনে এল অনুপম খের-এর মা দুলারির করোনা আক্রান্ত হওয়ার খবর। অনুপম খের নিজেই সে কথা জানিয়েছেন টুইটারে। তাঁর ভাই, ভ্রাতৃবধূ ও ভাইঝির শরীরেও করোনা ধরা পড়েছে।
প্রবীণ অভিনেতা বলেছেন, বন্ধুগণ, আমার মা দুলারি করোনা সংক্রমিত হয়েছেন। তাঁর শরীরে অল্প লক্ষণ রয়েছে। মাকে ভর্তি করা হয়েছে কোকিলাবেন হাসপাতালে। একই সঙ্গে ভাই রাজু খের, ভ্রাতৃবধূ ও ভাইঝির শরীরেও করোনা ধরা পড়েছে।
পাশাপাশি তিনি নিজের সম্পর্কেও জানান। তিনি জানান, আমি নিজেরও করোনা পরীক্ষা করিয়েছি, আমার ফল নেগেটিভ এসেছে। বৃহন্মুম্বই পুরনিগমকে এ ব্যাপারে জানিয়েছি আমি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ