Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতের করোনার ভ্যাকসিন Covaxin-এর ডেডলাইন বিতর্ক, ব্যাখ্যা ICMR-এর


১৫ অগাস্টের মধ্যে ভারতে তৈরি করোনার সম্ভাব্য প্রতিষেধক Covaxin বাজারে আনার নির্দেশ দেয় ICMR। এই ডেডলাইন কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুললেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


ভ্যাকসিন প্রয়োগের পর মানুষের শরীরে তার প্রভাব বুঝতে হয়। হিউম্যান ট্রায়ালের প্রথম ধাপেই ন্যূনতম ৩ মাস সময় লেগে যায় কিন্তু ৭ জুলাই থেকে হিউম্যান ট্রায়াল শুরু করছে ভারত বায়োটেক তবে ১৫ অগাস্টের মধ্যে ভ্যাকসিন বাজারে আনতে চায় ICMR - ICMR-এর ডেডলাইন অনুযায়ী ৩৯ দিন হাতে পাচ্ছে ভারত বায়োটেক। প্রশ্ন উঠছে, মাত্র ৩৯ দিনে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শেষ করা কি আদৌ সম্ভব?


স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই প্রশ্নের মুখে দাঁড়িয়েই শনিবার ব্যাখা দিয়ে আইসিএমআর জানায়, মহামারি পরিস্থিতিতে বিশ্বজুড়েই দ্রুত ভ্যাকসিনের খোঁজ চলছে ৷ আন্তর্জাতিক মাপকাঠি মেনেই করোনার ভ্যাকসিনের খোঁজে ICMR ৷ তবে দেশবাসীর সুরক্ষা ও স্বার্থরক্ষাই ICMR-এর অগ্রাধিকার ৷
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code