শুভাশিস দাশ, দিনহাটাঃ
' সাত দিনে সাত গাছ ' লাগানোর কর্মসূচিকে সামনে রেখে বৃক্ষ রোপণ শুরু করলো দিনহাটা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্মীরা ।
ডা :বিধান চন্দ্র রায়ের জন্মদিন থেকে শুরু হলো এই বৃক্ষ রোপণ কর্মসূচি ।
দিনহাটার বোর্ডিং পাড়ার মাঠ সংলগ্ন এলাকায় এদিন বৃক্ষ রোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন ডা :অজয় মন্ডল । উপস্থিত ছিলেন শিশু চিকিত্সক বিভাস রায় , বিপ্লব ব্যানার্জী প্রমুখ ।
সংস্থার পক্ষে রবিন বর্মন জানান জুলাই মাস জুড়ে এই কর্মসূচি পালন করা হবে ।
বৃক্ষ রোপণ অনুষ্ঠানে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক সঞ্জিত কর্মকার , রবিন বর্মন সৌম্যদীপ মুখার্জি , ভাস্কর মজুমদার , উমা শংকর সরকার , মিঠু সাহা , অপূর্ব অধিকারী প্রমুখ ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ