Latest News

6/recent/ticker-posts

Ad Code

২ দিনের সফরে রাজনাথ, লাদাখ সীমান্তে রাইফেল হাতে রাজনাথ!


প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ কিছুক্ষণ আগে লাদাখে পৌঁছেছেন। দুদিনের সফরে লাদাখে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। 



এদিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। সফরে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনা প্রধান জেনারেল এম এম নরবণে। লাদাখ ও জম্মু কাশ্মীরে ২ দিনের সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। 

চিন সেনা সরাতে রাজি হওয়ার পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি খতিয়ে দেখলেন তিনি। 

গত ৩ জুলাই প্রধানমন্ত্রী লাদাখে গিয়ে সেনাদের সঙ্গে কথা বলেন। ওই সময় রাজনাথের লাদাখে যাওয়ার কথা থাকলেও তিনি যাননি।

প্রসঙ্গত, ১৫ জুন লাদাখে চিনের সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর থেকেই পরিস্থিতিতে ভারত-চিন সীমান্তে উত্তেজনা চরমে। এরপরেই লাদাখ সফরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code