Latest News

6/recent/ticker-posts

Ad Code

CBSE -এর সিলেবাস থেকে নাগরিকত্ব, ধর্মনিরপেক্ষতা এবং দেশভাগ তুলে দিয়ে সিলেবাস কমানোয় আপত্তি মমতার




করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে বন্ধ রয়েছে স্কুল-কলেজের পঠনপাঠন। ইতিমধ্যেই CBSE, ICSE ও রাজ্য বোর্ডের পরীক্ষাগুলি বাতিল করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষাবর্ষও পিছিয়ে গিয়েছে, কবে থেকে পুনরায় শুরু করা যাবে পঠনপাঠন তারও নিশ্চয়তা নেই। এই অবস্থায় শিক্ষাবর্ষের ঘাটতি মেটাতে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে ৩০% কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আর সিলেবাস কমাতে গিয়ে নাগরিকত্ব, ফেডারেলিজম, ধর্মনিরপেক্ষতা এবং দেশভাগের মতো বিষয় বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।


কেন্দ্রের এই সিদ্ধান্তে আপত্তি প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লেখেন, কেন্দ্রীয় সরকার, করোনা সঙ্কটের সময়ে সিবিএসই কোর্স হ্রাস করার নামে নাগরিকত্ব, ফেডারেলিজম, ধর্মনিরপেক্ষতা এবং দেশভাগের মতো বিষয় বাদ দিয়েছে তা জানতে পেরে আমি হতবাক। আমি এর তীব্র বিরোধিতা  করছি এবং এই গুরুত্বপূর্ণ পাঠ্যগুলির কোনও মূল্যে যেন কমানো না হয় তা নিশ্চিত করার জন্য আবেদন করছি ভারত সরকারকে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Ad Code