Latest News

6/recent/ticker-posts

Ad Code

মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের ৭৩ তম জন্মদিন পালন


অরিন্দম ব্যানার্জী, সংবাদ একলব্যঃ 


মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের ৭৩ তম জন্মদিন উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে আজ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ও উত্তরের মোহনবাগান আয়োজিত করেছিল একটি রক্তদান শিবিরের। এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় হেদুয়া পার্কে।

এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন অঞ্জন মিত্রের কন্যা সোহিনী মিত্র চৌবে, জামাতা তথা প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। 

এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের বর্তমান সচিব সৃঞ্জয় বসু ও অর্থ সচিব দেবাশিস দত্ত।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code