পুলিশকর্মীদের মানসিক অবসাদ কাটাতে ডিস্ট্রিক ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করেন এসপি ভাস্কর মুখোপাধ্যায় ।
পারিবারিক কারণে এবং মেন্টাল সেটআপের কারণে মানসিক অবসাদে ভোগা পুলিশকর্মীদের কাউন্সিলিংয়ের মাধ্যমে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য পুলিশ ডিরেক্টরের নির্দেশ মতো পূর্ব বর্ধমান জেলা পুলিশ লাইনে ওয়েলনেস সেন্টার'-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র ডিএসপি সশস্ত্রবাহিনী পবিত্র কুমার বারিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ।
পুলিশ সুপার জানান সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবলদের জন্য বিশিষ্ট মনোবিদরা ওয়ান ইস্টু ওয়ান হিসেবে সপ্তাহে তিনদিন কাউন্সিলিং করবেন।এতে মানসিক অবসাদে ভোগা পুলিশকর্মীদের সঠিক যায়গায় সম্ভব হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ