লকডাউনের জেরে মুখ থুবরে পড়েছে গঙ্গারামপুরের প্রসিদ্ধ দই ব্যবসা
পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ
করোনা মহামারী পরিস্থিতিতে সমগ্র দেশ সহ পশ্চিমবঙ্গ জুড়ে চলছে লকডাউন। গত কয়েকদিন আগে সরকারি নির্দেশিকার পর দক্ষিণ দিনাজপুর জেলাকে গ্রীণ জোন ঘোষণা করা হয়েছে। গ্রীন জোনের আওতায় পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবসার প্রতিষ্ঠিত গঙ্গারামপুর শহর। এদিকে লকডাউনের জেরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের নয়াবাজারের প্রসিদ্ধ দই ব্যবসা কার্যত মুখ থুবরে পড়েছে, লক্ষীর ভাঁড়ে টান পড়েছে।
গঙ্গারামপুর শহর তথা রাজ্যের মধ্যে বিখ্যাত নয়াবাজারের সুমিষ্ট দই ব্যবসা না হওয়ায় সমস্যায় পড়েছেন দই ব্যবসায়ীরা। এমনই চিত্র দেখা গেল গঙ্গারামপুর শহরের বিভিন্ন নামি দামি ছোট বড় দই এর দোকানের। তাছাড়াও লকডাউনের মাঝে সব ধরনের অনুষ্ঠান বন্ধ। বিয়ের মরশুমে দই সাপ্লাই না থাকায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। সংসারের হাল ফেরাতে গিয়ে ভাঁড়ে মা ভবানী অবস্থা তাদের।
গঙ্গারামপুর শহরের বিখ্যাত নয়াবাজারের সুমিষ্ট এক দই ব্যবসায়ী বিপ্লব ঘোষ জানান, যদি সরকার অনুমতি দেয় তাহলে আমরা বিয়ে বাড়িতে দই সাপ্লাই দিয়ে সংসারের হাল ফেরাতে পারব। তবে এমত অবস্থায় গঙ্গারামপুর শহরের বিভিন্ন ছোট বড় দই ব্যবসায়ীদের দোকানে হাতেগোনা সারাদিনে চার থেকে পাঁচজন করে ক্রেতা হওয়াতে দই ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে বিস্তর। সকল দই ব্যবসায়ী স্বাভাবিক পরিস্থিতির অপেক্ষায় বসে আছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ