Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুধাংশু জানা হত্যা কাণ্ডে অভিযুক্ত সমস্ত অপরাধীদের গ্রেফতারের দাবীতে দিনহাটায় মিছিল


আমপানের ত্রাণ বন্টন কে কেন্দ্র করে গোটা দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে দুর্নীতির প্রতিবাদে দক্ষিণ 24 পরগনা জেলায় এসইউসিআই কমিউনিস্ট লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। 

দিনহাটা SUCI (C) লোকাল কমিটির সদস্য আজিজুল হক জানিয়েছেন- "দক্ষিণ 24 পরগনা জেলায় কুলতলী ব্লকের মইপিট গ্রাম পঞ্চায়েতে SUCI দলের জেলা কমিটির সদস্য কমরেড সুধাংশু জানা এলাকার মানুষকে সাথে নিয়ে দীর্ঘ লড়াই আন্দোলন করে তুলছে দুর্নীতির প্রতিবাদে। এর ফলে ওই এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আন্দোলনকে স্তব্ধ করতে গতকাল আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট জেলা কমিটির সদস্য কমরেড সুধাংশু জানাকে নৃশংসতার সঙ্গে হত্যা করে । এর প্রতিবাদে আজ দিনহাটা শহরে এস ইউ সি আই (সি) দিনহাটা লোকাল কমিটি একটি মিছিল বের করে । মিছিলটি শহরের মদনমোহন পাড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে ।" 

মিছিলে দাবি ওঠে - অবিলম্বে কমরেড সুধাংশু জানা হত্যা কাণ্ডে অভিযুক্ত সমস্ত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আমফান ত্রাণ বন্টনের ক্ষেত্রে কারচুপি করা সমস্ত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অবিলম্বে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। 

  
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code