Latest News

6/recent/ticker-posts

Ad Code

মালিক কোভিড-১৯ পজিটিভ - ৪৭ টি ছাগলকেও যেতে হলো কোয়ারেন্টিনে


এতোদিন জানা গেছে করোনা পজিটিভ রোগীর সাথে সম্পর্কিতদেরকেও কোয়ারিন্টেনে থাকতে হয়। কিন্তু এবার এক অন্য দৃশ্য। মালিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁর ৪৭টি ছাগলকেও যেতে হল কোয়ারান্টিনে। 


ঘটনাটি ঘটেছে কর্নাটকের টুমাকুরু জেলার গোদেকেরে গ্রামে। চিক্কানয়াকানাহাল্লি তালুক গ্রামে ৩০০টি বাড়ি রয়েছে। গ্রামের বাসিন্দার সংখ্যা হাজারের কাছাকাছি। তাদের মধ্যে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত। এই দুজনের মধ্যে আবার একজন ওই ছাগলগুলির মালিক। সম্প্রতি ৪টি ছাগল মারা যায়। আর এরপরই গ্রামে আতঙ্ক ছড়িয়েছে।

please like our fb page for more update 

গতকাল গ্রামে যায় জেলা স্বাস্থ্য ও ভেটেরেনারি বিভাগের আধিকারিকরা। এরপর সবগুলি ছাগলের সোয়াব নমুনা সংগ্রহ করে গ্রামের বাইরে একটি কোয়ারান্টিন সেন্টারে পাঠানো হয়। রাজ্য পশুপালন বিভাগের সচিব পি মণিভানন বলেন, তাঁরা পরিস্থিতির ওপর নজর রাখছেন। মৃত ছাগলগুলির দেহের ময়নাতদন্ত করা হবে। সোয়াব নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।


কর্নাটকের স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত মানুষের থেকে পশুদের শরীরে করেনার সংক্রমণের বিষয়ে কোনও রেকর্ড নেই। তবুও ছাগলগুলির সোয়াব নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। রিপোর্ট আসা পর্যন্ত ছাগলগুলোকে থাকতে হবে কোয়ারেন্টিনেই।

please like our fb page for more update 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code