মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের বার্মিংহামের শহরতলিতে রিভারচেজ গ্যালরিয়া শপিংমলে আততায়ির গুলিতে চারজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার ভোর ৩.১৮ টার দিকে ফুড কোর্টের কাছে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে।
শপিংমলটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে। আততায়ী গ্রেপ্তার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে, যদিও এই বিষয়ে প্রশাসন এখনো কোন বিবৃতি দেয় নি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ