Latest News

6/recent/ticker-posts

Ad Code

মা কে খুঁজে দেওয়ার দাবিতে ধর্নায় দুই শিশু


করোনা আবহের মাঝে একদিকে বাবা আটকে ভিনরাজ্যে অন্যদিকে মা নিখোঁজ, একরাশ চিন্তা নিয়ে মাকে ফিরে পেতে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে ধর্নায় বসল দুই শিশু। 

জানা গেছে, আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এলাকার বাসিন্দা তাঁরা। বাবা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। লক ডাউনের জেরে বারি ফেরেননি এখনও। অন্যদিকে, মাকেও বেশ কয়েকদিন থেকে খুঁজে পাচ্ছেন না তাঁরা। তাঁদের মায়ের নাম ভুপালি অধিকারী।


ভুপালি তাঁর দুই সন্তানকে নিয়েই থাকতেন। কয়েকদিন যাবৎ মাকে খুঁজে না পেয়ে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে মা কে ফিরিয়ে দেওয়ার দাবি নিয়েই ধর্নায় বসেন ওই দুই শিশু।

ওই দুই শিশুর অভিযোগ তাঁর মাকে অপহরণ করা হয়েছে।

বিস্তারিত ভিডিওতে--- 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code