Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছোটবেলায় পাওয়া নোবেল রয়েছে অমর্ত্য সেনের কাছে, না ফেরানোয় উঠে পড়লেন হাওড়া ব্রিজে

one lady climbed up on howrah bridge pillar on sunday evenig


রবিবার বিকেলে হঠাতই হাওড়া ব্রিজের উপরে উঠে পড়লেন এক মহিলা। এরপর শোরগোলই পড়ে যায় চারিদিকে। ভর সন্ধ্যায় এই ঘটনায় পথচলতি অনেকেই দাঁড়িয়ে পড়েন হাওড়া ব্রিজে। তাঁকে নামাতে ঘটনাস্থলে আসেন পুলিশ অফিসার ও কর্মীরা।


সূত্রের খবর, তাঁকে নামানোর জন্য নানাভাবে অনুরোধ জানান পুলিশকর্মীরা। জানা গিয়েছে ওই মহিলার বাড়ি উত্তর ২৪ পরগনার অশোক নগরে। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ হাওড়া ব্রিজের চার নম্বর পিলারে উঠে পড়েন ওই মহিলা। স্থানীয় থানার পুলিশ গিয়ে তাঁকে নীচে নামানোর বন্দোবস্ত করে। তাঁর যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে।



উদ্ধারকারীদের কাছে ওই মহিলা দাবি করেছেন, উনি ছোটবেলায় নোবেল পেয়েছেন। সেটা অমর্ত্য সেনের কাছে আছে। সেই নোবেল না ফেরালে ফের ব্রিজে ওঠার হুমকি দিয়েছেন তিনি। 


ওই মহিলার মানসিক কোনও সমস্যা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দেখে নিন সেই ভিডিও-



সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code