প্রিপেড গ্রাহকদের জন্য দারুণ অফার নিয়ে এল জিও। জিও-র প্রিপেড গ্রাহকরা ডিজনি+হটস্টার- এর এক বছরের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পেতে চলেছেন৷ এর জন্য গ্রাহকদের কোনও বাড়তি চার্জ দিতে হবে না৷
৪০১ টাকার প্ল্যানে ৯০ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং ও ২৮ দিনের জন্য জিও অ্যাপের সুবিধা পেতেন গ্রাহকরা এখন ওই একই প্ল্যানে যোগ হতে চলেছে এক বছরের ডিজনি+হটস্টার ভিআইপি- এর সাবস্ক্রিপশনের সুবিধা।
২৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান যাতে বছরে ৭৪০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং পরিষেবা পাওয়া যায়। এর সাথে যোগ হচ্ছে এক বছরের ডিজনি+হটস্টার ভিআইপি- এর সাবস্ক্রিপশনের সুবিধা।
কম্বো ও ভাউচার প্যাকের ক্ষেত্রেও মিলছে এই সুবিধা৷
এক বছরের ডিজনি+হটস্টার ভিআইপি- এর সাবস্ক্রিপশনে থাকলে হটস্টার স্পেশাল, লাইভ খেলা, লেটেস্ট বলিউড, সিরিজ, সিনেমা দেখার সুযোগ রয়েছে৷.
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us